
ষোলো-১০ম সংখ্যা
লেখক: ষোলো টীম
বইটি সম্পর্কে
জীবনটা সহজ নয়। নানা চড়াই-উতরাই, বন্ধুর পথ, আঁধারে ঘেরা গলি-ঘুপচি, সমাজের নানা অবক্ষয় আমাদের চারপাশে। কৈশোর বয়সটা খুবই স্পর্শকাতর, পা ফসকালেই আছে আঁধার খাদে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। প্রতিনিয়ত সমাজের এই অবক্ষয়গুলোর মুখোমুখি হতে থাকা কিশোর-তরুণদের পথ দেখানো, ইসলামী মূল্যবোধে বলিয়ান হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম করে তোলা, এবং সর্বোপরি ব্যক্তিজীবনে তাদেরকে দায়িত্বশীল ও প্রোডাক্টিভ করে তুলতে কাজ করে যাচ্ছে ষোলো। ষোলোর এই নিরলস প্রচেষ্টার ফল আজ তোমার হাতে। আলহামদুলিল্লাহ, ষোলো ম্যাগাজিনের ১০ম সংখ্যা প্রকাশিত হয়েছে। ষোলোর প্রচেষ্টা থাকে কিশোর-তরুণরা নিয়মিত যে সকল ব্যক্তিগত, সামাজিক বা অ্যাকাডেমিক সমস্যার মুখোমুখি হয়, সেগুলোর বাস্তবমুখী সমাধান দেওয়া। সে লক্ষ্যেই যোলোর প্রতিটি সংখ্যায় থাকে লিডারশিপ, লাইফ স্কিলস, শরীর ও মনের যত্ন, লেখাপড়ায় ভালো করার টোটকা, ফিনান্সিয়াল লিটারেসি নিয়ে নানা গল্প, প্রবন্ধ ও গ্রাফিকস। এবারের সংখ্যাও তার ব্যতিক্রম নয়। ষোলোর পাঠকদের সুস্থ্য বিনোদন দিতে, বই পড়ায় উদ্বুদ্ধ করতে ও জীবনমুখী দীক্ষা দিতে প্রতিবারের মতো এবারও ষোলোর মলাটের ভেতর থাকছে রহস্যগল্প, শিক্ষামূলক গল্প ও ধারাবাহিক উপন
আরও দেখুন
সব দেখুনসম্পর্কিত বই নেই