আমাদের অ্যাপ ডাউনলোড করুনGoogle Play

ড. খালিদ আবু শাদী

ড. খালিদ আবু শাদি (জন্ম ১৮ মার্চ, ১৯৭৩, জিফতা, মিসর) মিসরের একজন প্রতিভাবান 'দাঈ ইলাল্লাহ' (আল্লাহর পথে আহ্বানকারী)। তিনি কুয়েতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করে কায়রো ইউনিভার্সিটির ফার্মেসি ফ্যাকাল্টি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। প্রখর মেধা ও অসাধারণ প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্ব কর্মজীবনের একটি বড় অংশ দাওয়াহর কাজে ব্যয় করেন। তিনি লেখালেখিকেই দাওয়াহর প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন। তাঁর স্বতন্ত্র রচনাশৈলী এবং হৃদয়গ্রাহী উপস্থাপনার কারণে তাঁর লেখা সহজেই পাঠকের নজর কাড়ে। দাওয়াহ কার্যক্রমের ধারাবাহিকতায় তিনি উম্মাহকে ১৪টিরও বেশি মূল্যবান গ্রন্থ উপহার দেন। 'ইয়ানাবিউর রাজা', 'মাআন নাসনাউল ফাজরাল কাদিম', 'সাফাকাতুন রাবিহা' ও 'লাইলি বাইনাল জান্নাতি ওয়ান নার' তাঁর উল্লেখযোগ্য রচনা। তাঁর হৃদয়-নিংড়ানো বক্তৃতা অসংখ্য পথহারা তরুণকে দ্বীনের পথে ফিরে আসার অনুপ্রেরণা জুগিয়েছে।

লেখকের বইসমূহ

2 টি বই