শায়খ সাঈদ ইবনু আলি কাহতানি
শাইখ সাঈদ ইবনে আলী ইবনে ওয়াহফি আল-কাহতানী ১৩৭২ হিজরি সনে সৌদি আরবের কাহতানের আরিন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত আলেম, যিনি সুপরিচিত জিকিরের কিতাব ‘হিসনুল মুসলিম’ সহ ৮০টিরও অধিক গ্রন্থ রচনা করেছেন। তিনি ১৪০৪ হিজরিতে জামেয়া ইমাম মুহাম্মাদ ইবনে সউদ থেকে ‘কুল্লিয়াতু উসুলিদ দ্বীন’ বিষয়ে শিক্ষা জীবন সমাপ্ত করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৪১২ হিজরিতে ‘আল হিকমাহ ফিদদাওয়াতি ইলাল্লাহ’ বিভাগে মাস্টার্স এবং ১৪১৯ হিজরিতে ‘ফিকহুদ দাওয়াহ ফি সহিহিল ইমামিল বুখারী’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর কালজয়ী রচনা ‘হিসনুল মুসলিম’ কয়েক মিলিয়ন কপি ছাপা হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রচারিত হয়েছে। কাহতানের স্থানীয় মসজিদে তিনি ইমাম ও দাঈ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। হিজরি সন অনুযায়ী ৬৮ বছর বয়সে এই বিশ্বনন্দিত আলেম ইন্তেকাল করেন।
