আব্দুল্লাহ মাহমুদ নজীব
আব্দুল্লাহ মাহমুদ নজীবের জন্ম চট্টগ্রামের লোহাগাড়া সদরে, ১৯৯৭ ঈসাব্দে। ড. মাহমুদুল হক ওসমানি ও জাহান আরা ইয়েসমিনের প্রথম সন্তান । আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে একই বিভাগে ফলিত ভাষাবিজ্ঞান ও এএলটি বিষয়ে স্নাতকোত্তর পর্বে অধ্যয়নরত। আন্তঃমহাদেশীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সর্ববৃহৎ বিতর্ক অঙ্গন কাতার ডিবেইটের চতুর্থ আসরে তিনি ও তার দল বাঙলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রথমবারের মতো। আব্দুল্লাহ মাহমুদ নজীব আরবি ভাষা ও সাহিত্যসেবীদের আন্তর্জাতিক মঞ্চ ইন্টারন্যাশনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউনিয়ন বৈরুত-এর সদ্য মনোনীত সদস্য। গবেষণা সংস্থা ইউরেশিয়া রিসার্চ-এরও একজন সদস্য তিনি। দুই মহাদেশের বিভিন্ন দেশে অনুষ্ঠিত একাধিক আন্তর্জাতিক সম্মেলনে নিবন্ধ উপস্থাপন করেছেন। আব্দুল্লাহ মাহমুদ নজীব এর বইসমূহের মাঝে আরবি রস, সবুজ রাতের কোলাজ, শেষরাত্রির গল্পগুলো, তারাফুল প্রভৃতি উল্লেখযোগ্য।
