আমাদের অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
উমার সুল

উমার সুল

পশ্চিম আফ্রিকান বংশোদ্ভূত একটি মুসলিম পরিবারে উমর সুলের জন্ম। মাত্র ১৩ বছর বয়সে কমিক বই বিক্রির মাধ্যমে তার উদ্যোক্তা জীবনের শুরু হয়। পরবর্তীতে কানাডায় ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স (আর্থিক বাজারের গণিত) পড়ার এবং বিভিন্ন পণ্য বিক্রির কাজ করার সময় তিনি বুঝতে পারেন যে, ব্যবসা, সম্পদ ও সাফল্যের বিষয়ে ইসলামিক বইয়ের বেশ অভাব রয়েছে। এই অভাব পূরণের উদ্দেশ্যে তিনি বিশ্বের সফল মুসলিম উদ্যোক্তাদের সাক্ষাৎকার নিয়ে দীর্ঘ দুই বছরের পরিশ্রমে রচনা করেন তার প্রথম বই "দ্য মুসলিম এন্টারপ্রেনিউর"। বইটি পশ্চিমা এবং মুসলিম—উভয় বিশ্বেই দ্রুত বেস্টসেলার হয়ে ওঠে। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্বামী, পিতা এবং কারাতে অনুশীলনকারী। তার সবচেয়ে প্রিয় উক্তি হলো: "আপনি যখন সত্যিকার অর্থে আপনার সৃষ্টিকর্তা তথা সম্পদের দাতাকে চিনতে পারবেন, তখন বুঝতে পারবেন যে সমস্ত সম্পদ আসলে আপনারই।"

লেখকের বইসমূহ

1 টি বই