আমাদের অ্যাপ ডাউনলোড করুনGoogle Play

সাইয়েদ আবুল হাসান আলী নদভী (রহ.)

মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী (জন্ম ১৯১৪, রায়বেরেলী, ভারত) ছিলেন ইলমে ওহীর বাতিঘর এবং ইসলামের পথে আহ্বানে নিবেদিত এক যুগশ্রেষ্ঠ মনীষী। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অধ্যাপনা জীবনের সিংহভাগ সময় দারুল উলূম নদওয়াতুল উলামায় অতিবাহিত করেন। বিংশ শতাব্দীর ত্রিশের দশকে "সীরাতে সাইয়েদ আহমদ শহীদ" রচনার মাধ্যমে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে তাঁর কালজয়ী গ্রন্থ 'মা যা খাসিরাল আলামু বিনহিতাতিল মুসলিমিন' (মুসলমানদের পতনে বিশ্ব কী হারাল) তাঁকে আরববিশ্বে ও পরবর্তীতে বৈশ্বিক সুখ্যাতি এনে দেয়। সীরাত, ইতিহাস, দর্শন ও সাহিত্যে তাঁর ছিল অবাধ বিচরণ। কর্মজীবনে তিনি রাবেতায়ে আলমে ইসলামী-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের সভাপতি এবং দারুল উলূম নাদওয়াতুল-উলামা'র রেকটর হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামের ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার ও সুলতান ব্রুনাই অ্যাওয়ার্ড সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন। এই মহান সংস্কারক ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর ইন্তিকাল করেন।

বইসমূহ

1 টি বই