আমাদের অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
আব্দুল্লাহ বিন সাঈদ

আব্দুল্লাহ বিন সাঈদ

জন্ম চলতি একুশ শতকের সূচনালগ্নে। পিতৃশেকড় কুমিল্লায়, মাতৃশেকড় নরসিংদীতে। জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জ মাদানীনগর এলাকায়। শিক্ষার্জনে বিসমিল্লাহ হয়েছিলো মায়ের কাছেই। লেখাপড়ার পরবর্তী পর্যায় শুরু হয় ঘর পেরিয়ে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পা রাখার মধ্য দিয়ে। কয়েক ক্লাস পড়ার পরই মকতবে আঙিনায় প্রবেশ, পড়ালেখা শুরু হয় ঐতিহ্যবাহী ধর্মীয় ধারায়; কওমী মাদরাসা প্রাঙ্গনে। তারপর এখানেই কেটে যায় শিক্ষাজীবনের পুরোটা সময়। ২০১৪ সালে কুরআন কারীমের হিফয সম্পন্ন হয় উত্তর মাদানী নগর, নূরবাগ এলাকার মাদরাসা কাশিফুল উলুম থেকে। মিশকাত জামাত পর্যন্ত অধ্যয়ন ঢাকার বাসাবোতে অবস্থিত মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া'য়। আর ২০২২ সালে দাওরায়ে হাদিস সমাপন মাদরাসা বাইতুল উলুম ঢালকানগর থেকে। সর্বশেষ ২০২৪ এ জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলূম, বড় কাটরা, চকবাজার, ঢাকার ইফতা বিভাগে সম্পন্ন করেন ইসলামিক ফাতাওয়া, ফিকহ ও আইনের উপর বিশেষ কোর্স। অসুস্থ ও দিকভ্রান্ত বর্তমান পৃথিবীকে সুস্থতা ও শুদ্ধতায় বদলে দেবার নববী স্বপ্ন নিয়ে ছুটে চলেন জীবনের পথে। এ মহান স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অক্লান্ত সাধনায় নিবেদিত প্রতিটি দিন-রাত। মুসলিম উম্মাহর জাগরণ ও সামাজিক সংস্কারের লক্ষ্যে বর্তমানে তিনি বুদ্ধিবৃত্তিক অঙ্গনেই নিমগ্ন আছেন। প্রধান ব্যস্ততা ইসলামী শরিয়াহ ও ইসলামী ইতিহাস নিয়ে অধ্যয়ন, গবেষণা ও লেখালেখি। সংকলন, অনুবাদ ও সম্পাদনায় প্রকাশিত বইয়ের সংখ্যা ২০-এর অধিক। মৌলিক কিছু বই প্রকাশের অপেক্ষায়।

লেখকের বইসমূহ

1 টি বই