হোসনে আরা হাসি
জন্ম যমুনার পাড়ে, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়। বাবার সরকারী চাকুরীর সুবাদে বেড়ে ওঠা এবং লেখাপড়া রাজধানী ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর সমাপ্ত করেছেন। লেখালেখির জগতে নিভৃতচারী লেখিকার লেখনী ছুঁয়ে গেছে কবিতা, ছোট গল্প, উপন্যাস ও বিভিন্ন সচেতনতামূলক লেখালেখি। অনলাইনের গন্ডি পেরিয়ে ২০২৫ সালের একুশে বই মেলায় তার প্রথম মলাটবদ্ধ উপন্যাস " ইতি ভদ্রলোক"।
